পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ বছর সময় লাগতে পারে: উপদেষ্টা ফরহানুল
পাচার হওয়া অর্থ ফেরানোর মামলায় ফলাফল পেতে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী। সেইসঙ্গে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশসহ সম্পদ থাকা দেশেও অপরাধ প্রমাণ করতে হবে বলে জানান তিনি।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৩:৪৯